সারাদেশ

প্রধানমন্ত্রীর উপহারের ঘর দখল, ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের আলাদিহাটের ধনিবস্তি গুচ্ছ গ্রামে প্রধানমন্ত্রীর উপহারের (আশ্রয়ণ প্রকল্পের) ঘর দখল করে তার নিজের লোকজনকে প্রদান করার অভিযোগে রুবি আক্তার নামে এক নারী ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

রবিবার (২২ আগস্ট) দুপুরে সদর উপজেলার চিলারং ইউনিয়নের আলাদিহাটের ধনিবস্তি গুচ্ছগ্রাম থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

আটককৃত রুবি আক্তার (৩২) চিলারং ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য। তিনি ওই ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি।

এর আগে শনিবার (২১ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী আঞ্জু আক্তার, লাইলি বেগম ও জুলেখা বেগম।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়া তিনজন ভুক্তভোগীর লিখিত অভিযোগ দিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে ওই গুচ্ছগ্রামে সরজমিনে পরিদর্শনে যাই। সেখানে নারী ইউপি সদস্য রুবি আক্তারের বিরুদ্ধে আঞ্জু আক্তার, লাইলি বেগম ও জুলেখা বেগমকে মারপিট করে তাদের ঘর দখল করে নিয়ে তার নিজের লোকজনের মাঝে দেয়ার সত্যতা পাওয়া যায়। এজন্য ইউপি সদস্য রুবি আক্তারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, সদরের চিলারং ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ঘর রয়েছে ২১৭টি। এর মধ্যে আলাদিহাট ধনিবস্তি গুচ্ছগ্রাম এলাকায় রয়েছে ৫৬টি। ২ মাস পূর্বে স্থানীয় ভূমিহীন সুবিধাভোগীদের মাঝে ঘর ও জমি বরাদ্দ দেওয়া হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা