সারাদেশ

সুন্দরবনে ৪ ভারতীয় জেলে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সুন্দরবনের বাংলাদেশ অংশে অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ভারতীয় ৪ জেলেকে গ্রেফতার করেছে বন বিভাগের সদস্যরা। এ সময় মাছ ধরার জাল ও ট্রলার জব্দ করা হয়।

রোববার (২২ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ।

গ্রেফতার জেলেরা হলেন- ভারতের উত্তর চব্বিশপরগনা জেলার বাসন্তী পার্বতীপুর ২ নম্বর স্কীমের বঙ্কিম মন্ডলের ছেলে বিকাশ মন্ডল, ঝড়খালী বাসন্তীর বিবেকানন্দ পল্লী অংশের প্রফুল্ল মন্ডলের ছেলে শিকদার কৃষ্ণ (৪৫), ঝড়খালী বাজার বাসন্তীর সুধীর সরদারের ছেলে অলোক সরদার (৩৮) এবং একই গ্রামের ধীরেন সরদারের ছেলে গুরুদাস সরদার (৪৪)।

জানা গেছে, শনিবার (২১ আগস্ট) রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি টহল ফাঁড়ি এলাকার পাকড়াতলী চর থেকে ওই জেলেদের গ্রেফতার করা হয়।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানান, গ্রেফতার ভারতীয় জেলেরা বিভিন্ন কৌশলে দীর্ঘদিন বাংলাদেশের সুন্দরবন এলাকায় অবৈধভাবে বনজসম্পদ আহরণ করে যাচ্ছে। রোববার সকাল ১০টার সময় বন মামলা (পিওআর নং ০২/ পুস্প অব ২০-২২) দিয়ে ওই জেলেদের আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা