সারাদেশ

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামে ধরলা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে জেলার অভ্যন্তরীণ তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমারসহ অন্য নদীর পানিও বাড়ছে। মূলত বৃষ্টি ও উজানের ঢলের ফলে নদীগুলোতে পানি বাড়ছে।

পানি বাড়ায় প্লাবিত হয়েছে চরাঞ্চল ও নিম্নাঞ্চল। তলিয়ে গেছে ধান ও সবজিক্ষেত।

রোববার (২২ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ধরলার পানি আরও ১৫ সেন্টিমিটার বেড়ে সেতু পয়েন্টে বিপৎসীমার আট সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, ধরলার পানি বৃদ্ধি পেয়ে কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নদী অববাহিকার রেডক্রস পাড়ার প্রায় ১০০ বাড়ি ও তেলী পাড়ার প্রায় ৪০টি বাড়ি বন্যার পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। এছাড়া প্রায় দেড়শ একর জমির ধানসহ সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সাঈদুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা