সারাদেশ

নাটোরে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরে রানা আহমেদ নামে এক মাদক ব্যবসায়ীকে ২ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. সানরিয়া চৌধুরী।

শনিবার (২১ আগস্ট) রাত ১১টায় নাটোর সদর উপজেলার রামনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রানা আহমেদ (২৮) রামনগর গ্রামের মৃত হাসেন আলীর ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, শনিবার (২১ আগস্ট) রাত ১১টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল সদর উপজেলার রামনগর গ্রামে অভিযান চালায়। এসময় দুই কেজি ৫০ গ্রাম গাঁজাসহ রানা আহমেদকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. সানরিয়া চৌধুরী জানান, গ্রেফতারকৃত রানা পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার মাধ্যমে যুবসমাজকে বিপথগামী করছেন। এ বিষয়ে নাটোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা