সারাদেশ

ময়মনসিংহে আরও ১৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৩ এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ১০।

রবিবার (২২ আগস্ট) সকালে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃতদের মধ্যে ময়মনসিংহে ১০ জন, নেত্রকোনার ২ জন ও টাঙ্গাইলের ১ জন রয়েছে।

তিনি আরও বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২৫ জন ভর্তিসহ এখন পর্যন্ত ২৩৬ জন এবং আইসিইউতে ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হয়েছেন ৩৯ জন।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৭০৯টি নমুনা পরীক্ষায় আরো ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৮ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ২০ হাজার ১০৩ জন। সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬৭৫ জন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা