সারাদেশ

কৃষককে গাছে বেঁধে পেটালেন মেম্বার

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা গ্রামে ২ জন কৃষককে গাছে বেঁধে বেধরক পেটালেন ইউপি সদস্য (মেম্বার) মকলেছ আলী।

রোববার (২২ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার দুই কৃষক হলেন- শালমারা বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা শাহাদত (৭০) ও বেলায়েত (৬০)। অন্যদিকে অভিযুক্ত মকলেছ আলীও একই গ্রামের বাসিন্দা। তিনি ইটালি ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বার।

জানা গেছে, রোববার সকাল সাড়ে ৮টার দিকে শালমারা বাঁশবাড়িয়া মাঠে ওই গ্রামের কৃষক শাহাদত ও বেলায়েতের কয়েকটি গরু ইউপি মেম্বার মকলেছ আলীর আমন ধানের ক্ষেতে প্রবেশ করে এবং ক্ষেত নষ্ট করে। এ সময় ইউপি সদস্য ও তার লোকজন ১১টি গরু বেঁধে রাখে। খবর পেয়ে ওই দুজন কৃষক ঘটনাস্থলে উপস্থিত হলে ইউপি মেম্বার কৃষক বেলায়েতকে গাছের সঙ্গে বেঁধে রাখে এবং অপর কৃষক শাহাদতকে লাঠি দিয়ে বেধরক পেটান।

পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সেখানে উপস্থিত হয়ে ঘটনার প্রতিবাদ জানায়। পরে ওই দুজনকে ছেড়ে দিতে বাধ্য হন ইউপি মেম্বার।

অভিযুক্ত ইউপি মেম্বার মকলেছ আলী জানান, গরু জমি নষ্ট করায় দুইজনকে ধরে আনা হয়েছিল। লাঠি দিয়ে মারার কথা স্বীকার করেন তিনি।

ইটালি ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘শুনেছি। ঘটনাটি সঠিক।’

সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) নূর এ আলম সিদ্দিকী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা