সারাদেশ

সীতাকুণ্ডের উপকূল অঞ্চলে মৃত ডলফিন উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সীতাকুণ্ড : চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে মৃত ডলফিন উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তারা।

শুক্রবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর সাগর উপকূলের সংরক্ষিত কেওড়া বন থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। পরে সাগর উপকূলে ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়।

উপকূলীয় বন বিভাগের বগাচতর বিট কার্যালয়ের বিট কর্মকর্তা এইচ এম জলিলুর রহমান বলেন, সকালে বন বিভাগের কর্মীরা বনায়নের কাজ করার সময় পচা দুর্গন্ধ অনুভব করেন। এ সময় তাঁরা কেওড়া বনের ভেতর গাছের শিকড়ের পাশে একটি মৃত ডলফিনকে পড়ে থাকতে দেখেন।

এইচ এম জলিলুর আরও বলেন, মৃত ডলফিনটি সাড়ে ছয় ফুট লম্বা। ওজন দুই মণের বেশি। ডলফিনটি পাঁচ থেকে সাত দিন আগে সাগরে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বন বিভাগের কর্মীদের সহায়তায় সাগর উপকূলে মৃত ডলফিনটিকে মাটি চাপা দেওয়া হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা