সংগৃহীত ছবি
সারাদেশ

ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ীকে খুন

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার চকরিয়ার উপকূলীয় ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে জাকের হোসেন (২০) নামে ১ মাছ ব্যবসায়ী খুন হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ উপজেলা সরকারি হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে।

আরও পড়ুন: আজ সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি

নিহত যুবক, চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়কুড়িটিক্কা এলাকার আবদুল কাদেরের ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জাকের হোসেন তার বাবার সাথে ভ্যানে ফেরি করে মাছের ব্যবসা করতেন। শুক্রবার বিকেলে বাড়ির অদূরে স্কুলের পাশে রাস্তার ওপর তুচ্ছ একটি বিষয় নিয়ে জাকের হোসেনের সাথে একই এলাকার ৪-৫ জন যুবকের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে একই ইউনিয়নের বাসিন্দা ৫নং ওয়ার্ডের আবুল কাশেমর ছেলে বাবুর নেতৃত্বে অজ্ঞাতনামা (৪-৫ জন) তার ওপর হামলা চালিয়ে তার বুকের বাম পাশে ছুরিকাঘাতে করে। এরপর পরিবার ও স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আবদুল কাদের জানান, আমাদের সাথে কারো কোনো শত্রুতা নেই। তাহলে কেন আমার ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা করেছে জানি না। আমার ছেলের খুনিদের ফাঁসি চাই।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী জানান, নিহতের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর পাশাপাশি ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা