সংগৃহীত ছবি
সারাদেশ

সীমান্তে সাপের বিষ-কোকেন উদ্ধার

জেলা প্রতিনিধি: যশোর জেলার বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ২০০ গ্রাম কোকেন ও সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোনো ব্যক্তিকে আটক করতে পারেনি বিজিবি।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির একটি দল বেনাপোল রেল স্টেশনের উত্তর পাশ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ তল্লাশি করে ১ কেজি ২০০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়।

এদিকে আরেক অভিযানে বেনাপোল পোর্ট থানার ভবের গ্রামের পোস্ট অফিসের পূর্ব পাশে রাস্তার ওপর পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ থেকে বিপুল পরিমান সাপের বিষ উদ্ধার করে। এ সময় পৃথক অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও সাপের বিষের মূল্য ৭৮,৩৯,৮০০ টাকা। এরপর উদ্ধারকৃত মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা