সংগৃহীত ছবি
সারাদেশ

আজ সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি

জেলা প্রতিনিধি: দিনাজপুরে ক্রমশ কমছে তাপমাত্রা জেঁকে বসেছে শীত। এদিকে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৩ ডিগ্রি। চলতি বছরে এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

আরও পড়ুন: সাইফুল হত্যার প্রধান আসামি রিমান্ডে

বিগত কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকেই শুরু হচ্ছে হিমেল বাতাস। আর তার সাথে যোগ দেয় ঘন কুয়াশা।

শ্রমিক আবুল হোসেন জানান, শনিবার সকাল আর সন্ধ্যা থেকে এই শীতের অনুভূতি বেশি হচ্ছে। এ সময় কুয়াশা আর শীতটা বেশি থাকে, সকাল ১০টার পরে শীতের তীব্রতা কমে যাচ্ছে তখন আমরা কাজে যাচ্ছি।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, শনিবার সকাল ৬ টার দিকে এই জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৩ ডিগ্রি। এ সময় বাতাসের আর্দ্রতা ছিলো ৯৩ শতাংশ। এতে বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ১ কি.মি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা