সংগৃহীত ছবি
সারাদেশ

বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

জেলা প্রতিনিধি : পঞ্চগড় সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি আনোয়ার হোসেনের (৪০) লাশ ফেরত দিয়েছে বিএসএফ।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর লাশ ফেরত দেয়।

আজ ভোরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১ এর ৮ ও ৯ নং সাব পিলারের মাঝামাঝি এলাকায় গুলিতে তার মৃত্যু হয়। নিহত আনোয়ার তেতুঁলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের দেবনগড় এলাকার রফিকুল ইসলামের ছেলে।

আরও পড়ুন : সাইফুল হত্যার প্রধান আসামি রিমান্ডে

স্থানীয়রা বলেন, বৃহস্পতিবার গভীর রাতে কয়েকজন বাংলাদেশি ভারতে গরু আনতে যায়। শুক্রবার ভোরে ফেরার পথে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ভারতে ৯৩ বিএসএফ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। গুলির শব্দ পেয়ে এবং চোরাকারবারী প্রতিহত করতে আট রাউন্ড গুলি ফাঁকা গুলি করে পঞ্চগড়ের ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরাও। পরে ঘটনাস্থল থেকে আনোয়ার হোসেনের মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মো বদরুদ্দোজা জানান, পতাকা বৈঠকের মাধ্যেমে মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা