সারাদেশ

রংপুরে আরো ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রংপুর: রংপুরে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৩৬ জন। শুক্রবার (২০ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

একই সময়ে ১ হাজার ২৭৭ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ২০৯ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত করোনা রোগীর সংখ্যা মোট ৫১ হাজার ৪৫২।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১২ জন। আজ গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে ঠাকুরগাঁওয়ে তিনজন। রংপুর, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে ১ জন করে রয়েছেন।

এর মধ্যে দিনাজপুরে সর্বোচ্চ ৩১০ জন। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রংপুরের ২৬৭ জন, ঠাকুরগাঁওয়ের ২২৭ জন, পঞ্চগড়ের ৭২ জন, নীলফামারীর ৮০ জন, লালমনিরহাটের ৫৯ জন, কুড়িগ্রামের ৬২ জন ও গাইবান্ধার ৫৯ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২০৯ জনের। এর মধ্যে রংপুরে ৪৪ জন, দিনাজপুরে ২৯ জন, কুড়িগ্রামে ২৪ জন, নীলফামারীতে ১৯ জন, ঠাকুরগাঁওয়ে ২৮ জন, গাইবান্ধায় ৩৭ জন, পঞ্চগড়ে ১৬ জন ও লালমনিরহাটে ১২ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৫১ হাজার ৪৫২।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা