সারাদেশ

বোয়ালমারীতে অবৈধ ড্রেজারে পুকুর খনন

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীর একটি পার্কে অবৈধ ড্রেজারের সাহায্যে পুকুর খননের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, ড্রেজারের সাহায্যে পুকুর খননের ফলে পুকুরের আশেপাশের চারিদিকের স্থলভাগের নিচের মাটি সরে গেছে। এতে পার্কে আগত দর্শনার্থীদের দুর্ঘটনায় পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জানা গেছে, উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়ায় অবস্থিত ‌‘গাঁও গেরামের পার্ক’। এ পার্কের পেছনের দিকে ড্রেজারের সাহায্যে পুকুর খনন করা হচ্ছে। এতে পুকুরের চারপাশের উপরে মাটির আচ্ছাদন থাকলেও নিচের মাটি সরে গেছে। এমতাবস্থায় যেকোনো সময় পুকুরের পাড় ভেঙে পড়তে পারে এবং ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা।

এ ব্যাপারে পার্কের মালিক মীর্জা জাকারিয়া বেগ বলেন, আমি প্রশাসনের অনুমতি নিয়ে পুকুর খনন করছি।

বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা