সারাদেশ

বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে বাসচাপায় শেফালী আক্তার (৩২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেফালী নীলফামারীর ডিমলা উপজেলার চালাইহাটি গ্রামের বকুল মিয়ার স্ত্রী। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জোড়াপাম্প এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং ড্রেসম্যান লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কর্মস্থল থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন শেফালী। পথিমধ্যে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা