সারাদেশ

মেঘনায় ট্রলার ডুবে জেলের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলারডুবিতে হেজু মিয়া (১৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হাতিয়া উপজেলার ঠেঙ্গাচরের পশ্চিমে মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত হেজু মিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রেহানিয়া গ্রামের বেচু মিয়ার ছেলে।

বুধবার (১৮ আগস্ট) রাত ১টার দিকে হাতিয়া থেকে রাতের দিকে মাছ শিকারের জন্য ১৩ জন মাঝিমাল্লাসহ মেঘনা নদীতে যায় একটি ট্রলার। এ সময় ট্রলারটি মেঘনা নদীর ঠেঙ্গাচরের পশ্চিমে পৌঁছালে বৈরী আবহাওয়া ও স্রোতের কবলে পড়ে। ১৩ জন মাঝিমাল্লাসহ ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার শিকার ট্রলারে থাকা ১২ জেলেকে পার্শ্ববর্তী মাছ ধরার কয়েকটি ট্রলার জীবিত উদ্ধার করে। এ সময় হেজু মিয়া নামে এক জেলে নিখোঁজ হন। নলচিরাঘাট নৌপুলিশ খবর পেয়ে ওই জেলের মরদেহ উদ্ধার করে।

নলচিরা ঘাটের নৌপুলিশ ইনচার্জ ইয়ার আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা