সারাদেশ

মধ্যপাড়া খনিতে পাথর চাপায় শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া খনিতে পাথর চাপায় এক শ্রমিক নিহত হয়েছে। তার নাম আব্দুল মান্নান শেখ (৪২)।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মারা যান তিনি। এ ঘটনায় শওকতুল ইসলাম (৩৫) নামে আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

নিহত আব্দুল মান্নান শেখ রংপুরের বদরগঞ্জ উপজেলার রুহানীপাড়া গ্রামের আব্দুল বারেক শেখের ছেলে। গুরুতর আহত শওকতুল ইসলাম পার্বতীপুর উপজেলার খাগড়াবন্দ গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

জানা গেছে, বুধবার রাতে পাথর খনির ১৫০০ ফুট নিচে ভূগর্ভে ডিনামাইড দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে পাথর উত্তোলনের কাজ চলছিলো। রাত ১২টার সময় উপর থেকে একটি বড় পাথর আব্দুল মান্নান শেখ ও শওকতুল ইসলামের উপর পড়ে। পরে অন্যান্য শ্রমিকরা পাথরটি সরিয়ে তাদের উপরে নিয়ে আসে। প্রথমে তাদেরকে খনির হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মান্নান শেখ মারা যায়। শওকতুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মধ্যপাড়া পাথর খনির মহাব্যবস্থাপক (মাইনিং) ভুতত্ত্ববিদ আবু তালহা ফারাজি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জনের পরিচয় শনাক্ত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘ...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা 

দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে ব...

বার্লিন প্রাইডের কাছে গাড়ি হামলা, নিহত সন্দেহভাজন

জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উৎসবের কাছাকাছি এলাকায় গাড়ি হামলার ঘটনায় এক...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। গতকাল সোমবার সকাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা