সারাদেশ

সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় ইন্দ্রজিৎ কুণ্ডু (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

ইন্দ্রজিৎ স্থানীয় বোয়ালমারী জর্জ একাডেমির এসএসসি পরীক্ষার্থী এবং ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি গ্রামের রতন কুণ্ডুর ছেলে। দুর্ঘটনায় আহত অপর দুই মোটরসাইকেল আরোহীর নাম জিৎ ও সিয়াম।

জানা গেছে, মোটরসাইকেলযোগে ইন্দ্রজিৎসহ তিন বন্ধু বোয়ালমারী থেকে ফরিদপুর যাচ্ছিলেন। পথিমধ্যে ওই স্থানে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলে ইন্দ্রজিৎ মারা যান। আহত হয় তার দুই বন্ধু। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো খবর নেই। এখনই খোঁজ নিচ্ছি।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা