সারাদেশ

সরকারি ওষুধ খেয়ে ১১ ভেড়ার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামের হতদরিদ্র নিঃসন্তান দম্পতি আফজাল হোসেন ও আরজিনা বেগম। স্বামী-স্ত্রী মিলে ৩০টি ভেড়া পালন করতেন। বছরের নির্দিষ্ট সময়ে কয়েকটি বিক্রি করে যা পেতেন, তা দিয়েই চলতেন সারা বছর। এটা ছিলো তাদের আয়ের প্রধান উৎস। কিন্তু প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে কৃমিনাশক নিয়ে খাওয়ানোর পর ১১টি ভেড়া মারা গেছে। অসুস্থ হয়ে পড়েছে বাকি ভেড়াগুলোও।

আফজাল হোসেন জানান, তাদের নিজের চাষের কোনো জমি নেই। বাড়ির আঙিনায় স্বামী-স্ত্রী মিলে ছোট একটি খামার গড়ে তুলেছেন। ৫ বছর আগে ৫টি ভেড়া নিয়ে খামার গড়ে তোলেন। এখন তাদের খামারে ৩০টি ভেড়া রয়েছে। ৬ মাস পরপর কিছু ভেড়া বিক্রি করে যা পান, তাই দিয়েই সংসার চলে তাদের।

আফজাল হোসেন বলেন, কয়েক দিন ধরে ভেড়াগুলো পাতলা পায়খানা করছিলো। কিন্তু সেটি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় প্রতিকারের পরামর্শের জন্য গত মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে যাই। সেখান থেকে কিছু কৃমিনাশক ওষুধ দেয়া হয়। বুধবার সকালে এক প্যাকেট কৃমিনাশকের অর্ধেক পানিতে গুলিয়ে ১৮টি ভেড়াকে খাওয়াই।

আফজাল হোসেনের স্ত্রী আরজিনা বেগম বলেন, ওষুধ খাওয়ানোর কিছুক্ষণ পর থেকে ভেড়াগুলো অসুস্থ হয়ে পড়ে। ছটফট করতে থাকে। আধা ঘণ্টার মধ্যেই এক এক করে মারা যাওয়া শুরু করে। বিকেল ৩টা পর্যন্ত ১১টি মারা যায়। অন্যগুলোও অসুস্থ হয়ে পড়েছে।

তিনি বলেন, এই ভেড়া পালন করতে গিয়ে মানুষের কাছে লক্ষাধিক টাকা দেনা হয়েছে। যে দেনা পরিশোধ করার ক্ষমতা আর আমাদের থাকলো না।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুজ্জামান বলেন, ভেড়ার মালিক মঙ্গলবার আমাদের অফিসে এসেছিলেন। সবকিছু শুনে তার ভেড়াগুলোর জন্য কৃমির ওষুধ দেয়া হয়। সেগুলো নিয়ম অনুযায়ী খাওয়ালে এভাবে মারা যাওয়ার কথা নয়। এরপরও কেন মারা গেল, তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করেছি। এই নমুনা পরীক্ষার পর মৃত্যুর কারণ বোঝা যাবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা