সারাদেশ

দেড় লাখ মানুষ পানিবন্দী, তীব্র খাদ্য সংকট

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: চাঁপাইনবাবগঞ্জে প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। সেখানে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর, নারায়ণপুর, আলাতুলি, চড়বাগডাংগারের কিছু এলাকা, শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর, পাকা ও উজিরপুর এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মূলত আষাঢ়ের টানা বর্ষণ আর পদ্মা নদীর উজানে ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল নদীর পানি ক্রমশ বেড়েই চলেছে। ইতোমধ্যে জেলায় বন্যা দেখা দিয়েছে। প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এসব এলাকায় খাবার, বিশুদ্ধ পানি, গো খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। পানির তোড়ে গ্রামের যাতায়াতের রাস্তা ডুবে গেছে।

নারায়ণপুর এলাকার মুহিব বলেন, ‘বন্যার কারণে খাবার, বিশুদ্ধ পানি, গো খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। রাস্তা ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দ্রুত খাবারের ব্যবস্থা না করলে হয়তো পরিবার নিয়ে না খেয়ে মারা যাবো।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল শরীফ জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বেড়েছে ১০ সেন্টিমিটার ও মহানন্দা নদীতেও ১০ সেন্টিমিটার। বর্তমানে পদ্মায় ২২ দশমিক ২৮ মিটার ও মহানন্দায় ২০ দশমিক ৬৫ মিটার পানি আছে। পদ্মা নদীতে বিপৎসীমা ধরা হয়েছে ২২ দশমিক ৫০ মিটার। বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

দেশে টানা ৫ দিনের ভারি বৃষ্টির শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে...

বিএনপি-এনসিপির কর্মসূচিতে হবিগঞ্জে ১৪৪ ধার

বিএনপি, ছাত্রদল, যুবদল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি ক...

শাকিবের সঙ্গে পর্দার রোমান্সে সাবিলার স্বস্তি

অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দায়ও নিজের অবস্থা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা