সারাদেশ

দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদর উপজেলার শেহেরকান্দি সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ উদ্দিন ঢালী (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজ শহরের উত্তর ইসলামপুর এলাকার মোতালেব ঢালীর ছেলে।

জানা গেছে, বিকেলে রিয়াজ মোটরসাইকেল চালিয়ে উত্তর ইসলামপুর থেকে মামা বাড়ি একই উপজেলার খাসেরহাট যাচ্ছিল। সন্ধ্যা ৬টার দিকে ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা