সারাদেশ

রোগীবাহী অ্যাম্বুলেন্স পুকুরে, আহত ৫

নিজস্ব প্রতিনিধি, ভোলা: ভোলার লালমোহন উপজেলার ডাওরী বাজার নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স রাস্তার পাশে পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন।

রোববার (১৫ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার দুপুরে স্বজনসহ এক রোগীকে নিয়ে চরফ্যাশন উপজেলা থেকে ভোলা সদর হাসপাতালে যাচ্ছিল মা-বাবার দোয়া নামের একটি অ্যাম্বুলেন্স। পথিমধ্যে ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায় অ্যাম্বুলেন্সটি। এ ঘটনায় পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।

ভোলা অ্যাম্বুলেন্স সমিতির সভাপতি মো. মিলন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা