সারাদেশ

কাভার্ডভ্যানের ধাক্কায় ৬ দোকান, ৩ গাড়ি ভস্মীভূত

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ সংলগ্ন বীরতলা রাস্তার মাথা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসকে ধাক্কা দিয়েছে কাভার্ডভ্যান। এ সময় বৈদ্যুতিক খুঁটি ভেঙে অগ্নিকাণ্ডে তিনটি গাড়ি ও ছয়টি দোকান ভস্মীভূত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (১৫ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার ভোর সাড়ে ৫টার দিকে বীরতলা রাস্তার মাথা এলাকায় চট্টগ্রামমুখী দ্রুতগামী একটি কাভার্ডভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায় এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় মাইক্রোবাস, কাভার্ডভ্যান ও পাশে থাকা একটি পিকআপভ্যান আগুনে পুড়ে যায়। এছাড়া ছয়টি দোকান ভস্মীভূত হয়। পরে খবর পেয়ে দাউদকান্দি ও চান্দিনা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফয়েজ আহমেদ জানান, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা