সারাদেশ

পিকনিকের নৌকায় শাড়ি জড়িয়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরের চলনবিলে পিকনিকের নৌকায় জেনারেটর মেশিনের ফ্যানের সঙ্গে শাড়ি জড়িয়ে খাদিজা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (১৫ আগস্ট) দুপুরে গুরুদাসপুর উপজেলার বিলদহর এলাকার চলনবিলে এ ঘটনা ঘটে।

নিহত খোদেজা বেগম গুরুদাসপুর জুমাইনগর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তোমাল হোসেন জানান, বেলা ১১টার দিকে গুরুদাসপুর থানার মোল্লা বাজার থেকে ইঞ্জিন চালিত নৌকা যোগে সিংড়া থানার তিশিখালি মাজারে পিকনিকের উদ্দেশে রওনা হন খোদেজা বেগমসহ আরও ৩৫ জন। পথিমধ্যে বিলদহর বাজার পৌঁছালে নৌকার জেনারেটর মেশিনের ফ্যানের সঙ্গে খোদেজা বেগমের শাড়ি পেঁচিয়ে যায়। এতে গুরুত জখম হন তিনি।

পরে তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খোদেজার মরদেহ বর্তমানে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলেও জানান তোমাল হোসেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা