সারাদেশ

মাদারীপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর: জাতীয় শোক দিবস ও ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মাদারীপুর আদালত প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৫ আগস্ট) সকাল ১০টায় ম্যুরালটি উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা। তিনি বলেন, এই প্রথম কোনো আদালত প্রাঙ্গণে জাতির জনকের ম্যুরাল স্থাপন করা হলো।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম লায়লাতুল ফেরদৌস, যুগ্ম জেলা ও দায়রা জজ কহিনুর আঞ্জুমান, মো. শরিফুল হক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন, মো. সাইদুর রহমান, শহিদুল ইসলাম, ফয়সাল আল মামুন, সিনিয়র সহকারী জজ মো. ফিরোজ মামুন, সহকারী জজ মো. আল আমীন, জেসমিন নাহার, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ওবাইদুর রহমান খান, পাবলিক প্রসিকিউটর সিদ্দিকুর রহমান সিং, সাধারণ সম্পাদক বাবুল আক্তার সহ আরও অনেকে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা