সারাদেশ

গাজীপুরে আগুনে ১২ বসতঘর পুড়ে ছাই 

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে আগুনে বসতবাড়ির ১২টি ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়ভাবে জানা গেছে, অবৈধ গ্যাসলাইন সংযোগ থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ভোরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ভিয়েলাটেক্স স্পিনিং মিলের সামনে আবুল কাশেমের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে।

বাড়ির মালিক আবুল কাশেম জানান, তিনি ১২টির মতো আধাপাকা টিনশেড ঘর তৈরি করে স্থানীয় কারখানার শ্রমিকদের ভাড়া দিয়েছেন। বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে হাঁটতে বের হওয়ার কিছু সময় পর তিনি আগুন লাগার খবর পান। মুহূর্তেই আগুন বাড়ির ১২টি ঘরে ছড়িয়ে পড়ে। পরে তিনি ঘটনাস্থলে এসে শ্রীপুর ফায়ার সার্ভিসে খবর দেন। তাৎক্ষণিক আগুন লাগান কারণ জানাতে পারেননি তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক আগুনে পুড়ে যাওয়া বাড়ির এক ভাড়াটিয়া জানান, আগুনে পুড়ে যাওয়া বাড়িটিসহ আশপাশের সব বাড়িতেই অবৈধ গ্যাস সংযোগ ছিলো। ভোরে অবৈধ গ্যাস সংযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুন লাগার পরপরই আশপাশের বাড়িগুলো থেকে অবৈধ গ্যাস সংযোগ খুলে নিচ্ছেন বাড়ির মালিকরা

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখারুল ইসলাম রায়হান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেননি তিনি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা