সারাদেশ

রাজশাহীর ২ টিএইচওকে শোকজ

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: করোনার টিকা নিয়ে অনিয়মে রাজশাহীর তানোর এবং বাগমারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে (টিএইচও) শোকজ করা হয়েছে।

বুধবার (১১ আগস্ট) তাদের দুজনকেই কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা সিভিল সার্জন দফতর।

জানা গেছে, ওয়ার্ড পর্যায়ে টিকাদানের উদ্বোধনীতে (৭ আগস্ট) স্থানীয় এক বৃদ্ধের শরীরে টিকা পুশ করেন রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

অন্যদিকে, ১০ আগস্ট পৌর সদরের নিজ সরকারি বাসায় বসে করোনার টিকা নেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। টিএইচও বার্নাবাস হাঁসদাক চেয়ারম্যানের বাসায় ভ্যাকসিনসহ পোর্টার নিশান মণ্ডল ও ইপিআই মেডিকেল টেকনিশিয়ান জহির উদ্দিনকে পাঠান। জহির সঙ্গে থাকলেও টিকা পুশ করেন পোর্টার নিশান মণ্ডল।

এই দুটি ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ব্যাপক সমালোচনা শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে দুই টিএইচও শাস্তির মুখে পড়েছেন।

রাজশাহী জেলার সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, ‘প্রশিক্ষিত না হয়েও ইঞ্জিনিয়ার এনামুল হক কীভাবে টিকা পুশ করলেন সেই ব্যাখা চাওয়া হয়েছে বাগমারার টিএইচওর কাছে। অন্যদিকে, কীভাবে টিকাদান কেন্দ্রের বাইরে টিকা গেল এবং পোর্টার টিকা পুশ করলেন সেটির ব্যাখ্যা চাওয়া হয়েছে তানোরের টিএইচওর কাছে। তাদের শোকজও করা হয়েছে। দুটি ঘটনার ব্যাপারেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা