সারাদেশ

শিশুকে গলা কেটে হত্যা, ফুপা-ফুপু আটক

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে জান্নাতুল ফেরদৌস নামের পাঁচ বছর বয়সী শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির ফুপা-ফুপুকে আটক করা হয়েছে।

বুধবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজলোর মশান শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জান্নাতুল ওই এলাকার জাহিদুল ইসলামরে মেয়ে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বুধবার বিকেল থেকে জান্নাতুল ফেরদৌস নিখোঁজ ছিলো। অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৯টার দিকে মশান শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ এ ঘটনায় ইতোমধ্যে জান্নাতুল ফেরদৌসের ফুফু জহুরা খাতুন ও ফুফা আনিরুল হোসেনকে আটক করেছে। হত্যাকাণ্ডের বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি গোলাম মোস্তফা।

তবে নিহত ওই শিশুর প্রতিবেশী ও পুলিশের সূত্র জানায়, পারিবারিক বিরোধের জেরে প্রতিবেশী আপন ফুফু জহুরা খাতুন শিশুটিকে তার ঘরের মধ্যে ধারালো বঁটি দিয়ে হত্যা পর সন্ধ্যার দিকে একটি ব্যাগের মধ্যে করে মরদেহ বাড়ি থেকে এক-দেড়শো মিটার দূরে ক্যানেলের ধারে রেখে আসেন।

পুলিশ জহুরা খাতুনের ঘর থেকে ব্যাগের মধ্যে রাখা রক্তাক্ত বঁটি উদ্ধার করেছে বলে জানা গেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা