সারাদেশ

একই রশিতে ঝুলছিল মা-মেয়ে, গর্ভেও সন্তান

যশোর প্রতিবেদক: জেলার মণিরামপুরে একই রশিতে ঝুলছিল পিয়া মন্ডল (২২) ও তার তিন বছরের মেয়েশিশু। পিয়া অন্তঃসত্ত্বা ছিলেন। শনিবার (৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কুলটিয়া গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

পিয়া মন্ডল মশিয়াহাটি ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞানের প্রভাষক কণা মন্ডলের স্ত্রী। মণিরামপুর কুলটিয়া ইউপি সদস্য শেখর মন্ডল জানান, কণার মন্ডলের স্ত্রী ও মেয়েকন্যা নিয়ে কুলটিয়ায় ভাড়া বাড়িতে থাকতেন। মণিরামপুর থানা পুলিশ শনিবার সন্ধ্যায় ওই বাড়ির রান্না ঘর থেকে একই দড়িতে ঝুলন্ত অবস্থার তাদের লাশ উদ্ধার করে।

ইউপি সদস্য আরও বলেন, প্রভাষক কণার মন্ডলের অন্য এক নারীর সঙ্গে পরকীয়া রয়েছে। যে ঘটনার জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলছে বেশকিছু দিন ধরে। আজ (শনিবার) কণা মন্ডল মাছ ধরতে গেলে স্ত্রী পিয়া মন্ডল তাদের একমাত্র সন্তান কথাকে নিয়ে একই দড়িতে ঝুলে আত্মহত্যা করেছে।

মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, মরদেহ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। তবে স্বামী কণা মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা