সারাদেশ

ধর্ষণ মামলা করে পালিয়ে বেড়াচ্ছে বাদী

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ে করে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের এক জননী (৩১)। মামলা তুলে নিতে ধর্ষকের পরিবার থেকে ওই গৃহবধূকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা।

মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রবাসীর স্ত্রীকে কু প্রস্তাব দিয়ে আসছিলেন মৃত সমেজ মিয়ার ছেলে আবদুল হাকিম (৪০)। তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৫ মে রাতে ওই গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণ করে হাকিম। পরে বিষয়টি কাউকে জানালে তাকে ও তার দুই সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

একদিকে লোকলজ্জার ভয়, অপরদিকে ধর্ষকের হুমকিতে গৃহবধূ ধর্ষণের বিষয়টি চেপে যান। এর মধ্যে ওই গৃহবধূ গর্ভবতী হয়ে পড়লে হাকিম গত ১৬ জুলাই গৃহবধূর বাড়িতে এসে ছয় হাজার টাকা ও ওষুধ দিয়ে গর্ভপাতে বাধ্য করেন। গর্ভপাতের ফলে ধর্ষিতা গৃহবধূ অতিরিক্ত রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে গত বৃহস্পতিবার (৫ আগস্ট) ওই গৃহবধূ মামলা করেন। মামলা করার পর থেকে অভিযুক্ত হাকিমের পরিবারের অব্যাহত হুমকি দিয়ে আসছেন। ফলে গৃহবধূসহ তার পরিবারের সদস্য পালিয়ে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে নাগরপুর থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, অভিযুক্ত হাকিম পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। হুমকির বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা