সারাদেশ

টিকাকেন্দ্রে লাইনে দাঁড়ানো নিয়ে হাতাহাতি

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় কোভিড-১৯ টিকাকেন্দ্রে লাইনে দাঁড়ানো নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোহাগ (৩২) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

শনিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ফেলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহত সোহাগ ওই ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, দুপুর ১টার দিকে ওই কেন্দ্রে টিকা নিতে যান সোহাগ ও তার মা। সেখানে লাইনে দাঁড়াতে গেলে ফেলাবুনিয়া গ্রামের জুলহাস নামের এক ব্যক্তি তাদের বাধা দেন। এনিয়ে সোহাগ ও জুলহাসের মধ্যে ধাক্কাধাক্কি-হাতাহাতি হয়। এর জেরে জুলহাস তার আত্মীয়-স্বজনদের নিয়ে সোহাগকে মারধর করেন।

আহত সোহাগ বলেন, ‘নিজের আত্মীয়-স্বজনরা যাতে আগে টিকা পায়, সেজন্য সে আমার আগে দাঁড়াতে চায়। আমি বাধা দিলে সে আমাকে মারধর করে। পরে আমরা আর টিকা দিতে পারিনি। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

বড়বাইশদিয়া পরিবার পরিকল্পনা পরিদর্শক ইলিয়াস মিয়া বলেন, ‘কেন্দ্রে এ ধরনের ঘটনা ঘটেনি। কেন্দ্রের বাইরে একটু ঝামেলা হয়েছে বলে শুনেছি।’

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, নারীদের লাইনে দাঁড়াতে গেলে স্বেচ্ছাসেবকরা ওই ব্যক্তিকে বাঁধা দিলে হাতাহাতি হয়। একজন থানায় এসে অভিযোগ দিয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা