সারাদেশ

মেয়ের বিদায়ক্ষণে মায়ের মৃত্যু!

নিজস্ব প্রতিনিধি,বরিশাল: স্বামীর ঘরে একমাত্র মেয়ে যাচ্ছে। তাকে বিদায় দিলেন মা। কিন্তু এ বিদায় শেষ বিদায় হবে কে জানত? মেয়েকে বিদায় দিয়ে ঘরে ফিরতেই অচেতন হয়ে পড়লেন মাটিতে। সঙ্গে সঙ্গে মৃত্যু হলো মায়ের। বিয়ে বাড়ির আনন্দ নিমিষেই পরিণত হলে শোকের মাতমে।

শুক্রবার বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের দক্ষিণ কটকস্থল দীঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জেসমিন বেগম ওই গ্রামের হারুন হাওলাদারের স্ত্রী। শনিবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে শ্বশুরবাড়ি যাওয়ার একদিন পর মায়ের মৃত্যুর খবর পেয়ে মুষড়ে পড়েছেন নববধূ এমি আক্তার।

পারিবারিকসূত্রে জানা গেছে, শুক্রবার হারুন হাওলাদারের মেয়ে এমি আক্তারকে দিয়াশুর গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে দেওয়া হয়। সীমিত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূ নিয়ে চলে যায় বরযাত্রী।

জেসমিন বেগম তার একমাত্র মেয়েকে পাত্রস্থ করার পর ঘরে গিয়ে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। ওইদিন সন্ধ্যায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়।

গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা