সারাদেশ

মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: জেলার আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় মহিরন নেছা (৬৭) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কালিদাসপুর সাদা ব্রিজের কাছে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনটি ঘটে।

পুলিশ মোটরসাইকেল চালকসহ দুইজনকে আটক করেছে। নিহত মহিরন নেছা আসাননগর গ্রামের মৃত হাসান ওরফে কাঙ্গালের স্ত্রী।

স্থানীয়রা জানান, বৃদ্ধা মহিরন নেছা ব্রিজের কাছে রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার দিকে যাওয়া একটি মোটরসাইকেল বৃদ্ধাকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির বলেন, এ ঘটনায় পুলিশ মোটরসাইকেল চালক মাসুম ও তার সঙ্গে থাকা শহিদকে আটক করেছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা