সারাদেশ

বাবাকে শিকলে বেঁধে নির্যাতন, ছেলে আটক

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: মানুষের কত ধরনের আবদার তা বলে বুঝানো যায় না। যেখানে মা-বাবাকে সম্মান করার কথা সেখানে নেশার টাকা না পেয়ে নির্যাতনের মতো ঘটনাও ঘটছে। সুনামগঞ্জের ছাতক উপজেলার রুক্কা গ্রামে নেশার টাকা জোগাড় করে না দেয়ায় বৃদ্ধ বাবাকে লোহার শিকলে বেঁধে শারীরিক নির্যাতন করেছে ছেলে। ওই বৃদ্ধের নাম মমস্বর আলী (৭৫)। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের রুক্কা গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদ আহত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান এবং নেশাখোর ছেলে সোহেল মিয়াকে (৩২) আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রুক্কা গ্রামের বৃদ্ধা মমস্বর আলীর (৭৫) একমাত্র ছেলে সোহেল মিয়া (৩২) নেশাগ্রস্ত। সে নেশা করার টাকা না পেলে তার বৃদ্ধ বাবাকে নির্যাতন করে। বৃহস্পতিবার রাতে সোহেল মিয়া নেশা করার জন্য বৃদ্ধ বাবাকে টাকা দিতে বলে। কিন্তু তার বাবা টাকা জোগাড় করে না দিতে পারায় তার পায়ে শিকল দিয়ে বেঁধে মারধর করে আহত করে। খবর পেয়ে রাতেই ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ আহত মমস্বর আলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়দের অভিযোগ, আগেও একাধিকবার নেশাখোর সোহেল মিয়া তার বাবাকে নেশার টাকা না দেয়ায় শারীরিকভাবে নির্যাতন করেছে।

উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদ বলেন, শুনেছি নেশার টাকা না দেয়ায় বখাটে সোহেল তার বৃদ্ধ বাবাকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করেছে। খবর পেয়ে আহত মমস্বর আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ছাতক হাসপাতালে পাঠাই এবং গ্রামের উপস্থিত সকলের সঙ্গে আলোচনা করে নির্যাতনকারী সোহেল মিয়াকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজিম উদ্দীন বলেন, আটককৃত সোহেল মিয়াকে ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বাবা হাসপাতালে চিকিৎসাধীন। তিনি মামলা দায়ের করবেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা