সারাদেশ

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক ব্যবসার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ককটেল বিস্ফোরণে জিয়ারুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জুলাই) রাতে উপজেলার দূর্লভপুর ইউনিয়নের পাঁকা জঙ্গলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম ওই এলাকার বাসিন্দা।

রোববার (১ আগস্ট) সকালে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাঁকা জঙ্গলপাড়া এলাকার মফিজুল ইসলামের ছেলে কোরাইশি ও একই এলাকার নুরুল ইসলামের ছেলে আলমের মধ্যে মাদক বিক্রির টাকা ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব হয়। এর জের ধরে শনিবার রাতে কোরাইশির লোকজন আলমের বাড়ির সামনে ২ থেকে ৩টি ককটেল পরপর বিস্ফোরণ করে দ্রুত পালিয়ে যায়। এ সময়ে মাদক ব্যবসায়ী আলমের সহযোগী জিয়ারুল গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথে অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে মারা যান তিনি।

তিনি আরও জানান, নিহত জিয়ারুল ইসলামের মরদেহ ময়নাতদন্ত করার জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের লোকজন অভিযোগ দায়ের করলে তদন্তনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমবি/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

পিরোজপুরে র‍্যাব-৮-এর উদ্যোগ টাউন হল সভা

মাদক, সাইবার অপরাধ এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে স...

পল্লবীতে যুবদল নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

রাজধানীর মিরপুরে যুবদল কর্মী মো. ইউসুফ হত্যা মামলার তদন্তে হত্যাকাণ্ডের মূল র...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ডেপুটি স্পিকারের প্যাড-স্বাক্ষর জাল করে ডিও পত্র, সতর্কতা জারি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক...

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন জটিলতা, সরকারকে আইএমএফের পরামর্শ 

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন অন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা