সারাদেশ

কুষ্টিয়ায় ১৮ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় জেলায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৮ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৮১ জন। শনাক্তের হার ৩৩ দশমিক ৯৫ ভাগ।

রোববার (১ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম।

পরিসংখ্যান কর্মকর্তা বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৩৩ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৯৫ ভাগ। শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদরে ৯৬ জন, দৌলতপুরে ৩১ জন, ভেড়ামারায় চারজন, কুমারখালীতে আটজন, মিরপুরে ২৯ জন ও খোকসায় ১৩ জন।

মো. মেজবাউল আলম জানায়, হাসপাতালে বর্তমানে ২৪৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে করোনায় ১৯১ জন ও উপসর্গে ভর্তি রয়েছেন ৫২ জন।

জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৪ হাজার ৪১৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৭৯৫ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৮৪ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা