সারাদেশ

দুই পোশাক শ্রমিকের প্রাণ কাড়লো বাস

মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক মারা গেছেন। শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় এ দুই দুর্ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে থানার এসআই মো. আদম আলী বলেন, উপজেলার ক্যাডেট কলেজ এলাকায় সন্ধ্যা ৬টার দিকে পেছন দিক থেকে একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী গোলাম হোসেনের (৪০) মৃত্যু হয়। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামধনভূয়ামারি গ্রামের আতাউর রহমানের ছেলে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, অপরদিকে সন্ধ্যা ৭টার দিকে দেওহাটায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাজমা বেগম (২৮) নিহত হন। তিনি মধুপুর উপজেলার আকাশি গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। নিহত দুজনই পোশাক শ্রমিক।

আইনি প্রক্রিয়া শেষে দুই মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এসআই মো. আদম আলী।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা