সারাদেশ

টাঙ্গাইলে পরিবহন চলাচ‌লে ধীরগতি

নিজস্ব প্রতিবেদক : রফতানিমুখী শিল্পের শ্রমিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে রোববার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত গণপ‌রিবহন চালু রয়েছে। শ্রমিকদের কর্মস্থ‌লে ফির‌তে টাঙ্গাই‌ল মহাসড়‌কে প্রায় ২০ কি‌লো‌মিটার অং‌শে যানবাহনের চাপ বেড়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছে চালক ও যাত্রীরা।

রোববার সকাল থে‌কে মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতুপূর্ব, এলেঙ্গা, পুং‌লি, রাবনা বাইপাস এলাকায় ধীরগতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে। এসব এলাকার কিছু কিছু অংশে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌চ্ছে।

সরেজমিনে দেখা গেছে, টাঙ্গাই‌ল মহাসড়‌কে পর্যাপ্ত পরিমাণে গণপরিবহন নেই। এ কারণে কর্মজীবী মানুষ খোলা ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেলযোগে গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছেন। স্বাভা‌বি‌কের চে‌য়ে কয়েকগুণ ‌বে‌শি টাকা ভাড়া দিচ্ছেন তারা। আর গাদাগাদি করে যাওয়ার জন্য মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এতে বাড়ছে করোনা ঝুঁকি। তবে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মহাসড়কের বিভিন্ন এলাকায় হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশ নিয়োজিত রয়েছে।

মূলত রোববার থেকে রফতানিমুখী শিল্প-কারখানা খুলে দিচ্ছে সরকার। এমন ঘোষণায় শনিবার ঢাকামুখী মানুষের ঢল নামে। শ্রমিক‌দের কর্মস্থ‌লে পৌঁছার জন্য গণপ‌রিবহন ও লঞ্চ রোববার দুপুর পর্যন্ত চালু রাখার ঘোষণা দেয়া হয়। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ফ‌লে বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে মহাসড়‌কের টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় থে‌মে থে‌মে প‌রিবহন চলাচল কর‌ছে‌।

সান নিউজ/এমবি/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা