সারাদেশ

বগুড়ায় করোনা -উপসর্গে ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় পাঁচজন এবং উপসর্গে চারজন মারা গেছেন।

শনিবার (৩১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

করোনায় মৃতরা হলেন- শাজাহানপুরের আসাদ আলী মণ্ডল (৭৩),আয়েশা বেগম (৭০), সাখাওয়াত হোসেন (৪৮), শিবগঞ্জের পরিমল কুমার সরকার (৬০) ও সদরের শহিদুল আলম (৫২)।

ডেপুটি সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৩১ নমুনায় আরো ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ৭৪জন, এন্টিজেন পরীক্ষায় ২০ নমুনায় ১০ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৯ নমুনায় ১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে সদরের ৮৪ জন, সোনাতলার তিনজন, শিবগঞ্জের তিনজন, সারিয়াকান্দির পাঁচ জন, শাজাহানপুরের তিনজন এবং আদমদীঘি, দুপচাঁচিয়া ও ধুনটে একজন করে। এছাড়া একই সময়ে করোনা থেকে ১৬০ জন সুস্থ হয়েছেন।

জেলায় এ পর্যন্ত ১৮ হাজার ৮৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬৩৮ জন ও ৫৬৮ জন মারা গেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

ঢাকাতে বজ্রবৃষ্টির আভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন...

মিরাজকে সরিয়ে নতুন অধিনায়ক?

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরানো হতে পারে&mdas...

‘ধুম ফোর’ গুঞ্জন উড়িয়ে দিলেন রণবীর কাপুর

বলিউড তারকা রণবীর কাপুরকে ঘিরে ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয়ের গুঞ্জন ব...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা