সারাদেশ

আখাউড়ায় অক্সিজেন সিলিন্ডার দিলেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনা রোগীদের জন্য ১২টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার (৩১ জুলাই) সকালে আইনমন্ত্রীর পক্ষে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহর হাতে অক্সিজেন সিলিন্ডার তুলে দেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।

সিভিল সার্জনের হাতে অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন- আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুর রহমান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা শ্যামল কুমার ভৌমিক, আখাউড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নাসির উদ্দিন খাদেম লিটন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মমিন বাবুল প্রমুখ।

আখাউড়া পৌরসভার মেয়র সাংবাদিকদের জানায়, করোনা মহামারির শুরু থেকেই আইনমন্ত্রী তার নিজ সংসদীয় এলাকা কসবা-আখাউড়ার মানুষকে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে তিনি অক্সিজেন সিলিন্ডার পাঠিয়েছেন।

অক্সিজেন সিলিন্ডারের জন্য আইনমন্ত্রীর প্রতি কৃজ্ঞতা জানিয়ে সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় করোনার সংক্রমণ বাড়ছে। এ মুহূর্তে আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সবচেয়ে বেশি প্রয়োজন। মন্ত্রী মহোদয়ের এ উপহার মানুষের জীবন বাঁচাতে সহায়তা করবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

সতীর্থদের জন্য মেসির বিশ্বকাপ উপহার

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষে আর্জেন্টিনা দলের সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছে...

বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার রজনীকান্ত

জীবনটাই যেন রূপালি পর্দার এক চিত্রনাট্য। একসময় বেঙ্গালুরুর রাস্তায় বাসের টি...

মাদারীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

সোমবার (২৭ জুলাই) সকালে মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে সোমবার সকালে নিরাপদ খ...

মুন্সীগঞ্জে ১০০০ পিস ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে এক হাজার পিস...

নতুন কুঁড়ির প্রথম আসরে পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব শুরু হচ্ছে আজ। আর্ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা