সারাদেশ

সাতক্ষীরা মেডিকেলে করোনায় ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন করোনা পজিটিভ এবং বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

শনিবার (৩১ জুলাই) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন- যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের রিয়াজুল ইসলাম (৭০), সাতক্ষীরা শহরের বাঁকাল এলাকার আসাদুল ইসলাম (৩৫), পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের শেখ আব্দুল ওদুদ (৮৫), আশাশুনি উপজেলার বড়দল গ্রামের খায়রুল মোল্লা (৬০), সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ইন্দ্রিরা গ্রামের মনোরজ্ঞন চৌধুরী (৭৫), ও কালীগঞ্জ উপজেলার রতনপুর এলাকার আকরাম হোসেন (৬২)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান জানান, বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১০ জন করোনা পজিটিভ, বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন থাকা ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫ জন। নতুন করে ভর্তি হয়েছেন ২৪ জন।

এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪১ জন ও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৬ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

মানসিক অবসাদ নিয়ে সতর্ক হবেন যখন

ডিপ্রেশন বা মানসিক অবসাদ একটি বাস্তব মানসিক স্বাস্থ্যজনিত অসুখ। যেমন শরীর অসু...

হাতকড়া প্রসঙ্গে কাদের সিদ্দিকীর মন্তব্য

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর সাবেক মন্ত্রী ও আওয়ামী...

লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে শাহরুখপুত্র আরিয়ান

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে লন্ডনে এক তরুণীর সঙ্গে দেখা যাওয়া...

বায়তুল মোকাররমে ডিএমপির অভিযান, ৪৬৪টি ধারালো অস্ত্র জব্দ

রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৬...

সীমান্ত পেরিয়ে স্পেনে হাজারো অভিবাসী

মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় হাজারো অভিবাসীর প্রবেশকে কেন্দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা