সারাদেশ

ময়মনসিংহে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহে মাইক্রোবাসের ধাক্কায় আব্দুল কুদ্দুস (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছেন।

শুক্রবার (৩০ জুলাই) এ দুর্ঘটনা ঘটে সন্ধ্যা সোয়া ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চামটা বাসস্ট্যান্ড এলাকায়।

মৃত আব্দুল কুদ্দুস উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে রাস্তা পার হওয়ার সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ারসার্ভিস টিম। পরে তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চালক পালিয়ে গেছে। মৃতর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা