সারাদেশ

বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে গেলেন ইউএনও 

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : শরীয়তপুরের গোসাইরহাটে সড়কে পড়েছিলেন চাঁন বানু (৭০) নামের এক বৃদ্ধা। করোনার ভয়ে তার কাছে যাচ্ছিলেন না কেউ। খবরটি ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হুসাইন নিজের গাড়ি করে হাসপাতালে ভর্তি করেন ওই বৃদ্ধাকে।

শনিবার (৩১ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিজেন নমুনা পরীক্ষায় চাঁন বানুর করোনা পজিটিভ আসে। এ বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান মিয়া।

এর আগে শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দাসের জঙ্গল বাজারের পুরাতন মাছের গলি থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়। বৃদ্ধা উপজেলার গোসাইরহাট ইউনিয়নের কাশিখন্ড গ্রামের মৃত হামিদ মোল্লার স্ত্রী। তিনি দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন।

স্থানীয়রা জানান, বাজারের ওই গলির পাশে বেশ কয়েকদিন ধরে বসবাস করছিলেন বৃদ্ধা চাঁন বানু। তবে করোনা আতঙ্কে কেউ তার পাশে যাচ্ছিলেন না। দুইদিন ধরে ওই বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাকে সাহায্য করতে এগিয়ে আসে।

এ ব্যাপারে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান মিয়া বলেন, করোনা আক্রান্ত ওই বৃদ্ধাকে আমরা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে দেখি ভেজা কাপড়ে থরথর করে কাঁপছিলেন ওই বৃদ্ধা। গায়ে হাত দিয়ে দেখি অনেক জ্বর, সঙ্গে কাশিও। ঘটনাটি জেলা প্রশাসককে জানালে তিনি জরুরিভাবে চিকিৎসার ব্যবস্থা করতে বলেন।

পরে আমার গাড়িতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করি। বর্তমানে হাসপাতালে তিনি ভালো আছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ক্রিকেটারের সঙ্গে ম্রুনালের সম্পর্কের গুঞ্জন

দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার ধানুশের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনের রেশ ক...

প্রেমে সবচেয়ে আবেগী কোন রাশির মানুষ

শুভ দৃষ্টির বিনিময়েই নাকি অনেক সময় প্রেমের শুরু হয়। তবে কারও প্রেমে পড়ার বিষয়...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

মাইক্রোপ্লাস্টিক: কোন পণ্যে আছে, কতটা ক্ষতিকর

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন করে আলোচনায় এ...

কাগজের বাক্সে মিলল পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা