সারাদেশ

দৌলতপুরে বজ্রপাতে কিশোর নিহত

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে সোহানুর রহমান প্রিন্স (১৫) নামে কিশোর নিহত হয়েছে। একই সময়ে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে আব্দুস সামাদ (৬০) নামে এক কৃষক।

সোমবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত এলাকার পদ্মা নদীর তালতলা ঘাটে এ ঘটনা ঘটে। নিহত সোহানুর রহমান প্রিন্স ভাগজোত তালতলা এলাকার ফেরদৌস আলীর ছেলে এবং আহত আব্দুস সামাদ একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্য্যান সিরাজ মন্ডল বলে, সোহানুর রহমান প্রিন্স ও আব্দুস সামাদ পদ্মা নদীর তালতলা ঘাটে পাট পচনের জন্য পাট জাগ দেওয়ার সময় বৃষ্টিপাতের সাথে বজ্রপাত ঘটলে প্রিন্স ঘটনাস্থলেই নিহত হয় এবং গুরুতর আহত হয় সামাদ। আহত সামাদকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা