সারাদেশ

ছাদ থেকে পড়ে আইনজীবীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. মোখলেছুর রহমান বাড়ির ছাদ থেকে পড়ে মারা গেছেন।

সোমবার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে জেলা শহরের মেড্ডায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোখলেছুর রহমান জেলার সরাইল উপজেলার তারাখলা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল।

তিনি জানান, অ্যাডভোকেট মোখলেছুর রহমান জেলা আইনজীবী সমিতির গত নির্বাচনে সহ-সভাপতি পদে জয়লাভ করেন। সোমবার দুপুর দেড়টা পর্যন্ত তিনি আদালতে ছিলেন। বাসায় গিয়ে ছাদের ময়লা পরিষ্কার করার সময় দোতলার ছাদ থেকে পড়ে মারা যান বলে জানতে পেরেছি।

এবিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, অ্যাডভোকেট মোখলেছুর রহমান ছাদে তার ছেলেকে নিয়ে ময়লা পরিষ্কার করতে গেলে রেলিং ভেঙে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা