সান নিউজ
সারাদেশ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় আমির উদ্দিন (৮৫) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) ভোরে ২৫০ শয্যার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

আমির উদ্দিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মৃত কফিল উদ্দিনের ছেলে। তিনি ২০২০ সাল থেকে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে ছিলেন।

জেল সুপার ইকবাল হোসেন বলেন, আমির উদ্দিন একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। সোমবার (২৬ জুলাই) রাতে তার বুক ব্যথা শুরু হলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আমির উদ্দিনের ছেলে সুমন মিয়া বলেন, ‘সকালে কারাগার থেকে ফোন দিয়ে জানানো হয় আমার বাবা মারা গেছেন। খবর পেয়ে আমি এসেছি উনার মরদেহ নিয়ে যেতে। গত বছর লকডাউনের পর থেকে উনার সঙ্গে আর দেখা হয়নি। তবে প্রতি শুক্রবার তিনি ফোনে বাড়িতে কথা বলতেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা