সান নিউজ( গ্রেফতাররা)
সারাদেশ

বোয়ালমারীতে বাড়িঘর ভাংচুর- লুটপাট, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কৃষক শহীদ শেখ নিহতের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। সোমবার (২৬ জুলাই) রাতে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরী ইউনিয়নে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে তাদের প্রেরণ করা হয়েছে। মামলায় দুই নম্বর আসামী করা হয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. মাসুদ শেখকে এবং অভিযুক্ত আরেক আসামি রয়েছে মাসুদ শেখ ঢাকায় অবস্থান করে নিজ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এলাকায় প্রতিপক্ষকে আক্রমণ, তাদের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে কোনঠাসা করার চেষ্টা করেন বলে জানান অভিযোগ কারিরা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় দলাদলির জের ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আসামীদের সাথে মামলার বাদির স্বামী শাহীন মাতুব্বর ও তার বংশীয় এবং পক্ষীয় লোকজনদের সাথে বিরোধ চলছিলো।

উক্ত বিরোধের জের ধরে পরমেশ্বরী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুল এবং ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মাসুদ শেখের নেতৃত্বে ও হুকুমে অন্যান্য আসামীরা গত ২৩ জুলাই দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের লিটন বিশ্বাস, বাবলু বিশ্বাস, মনির বিশ্বাসের বাড়িসহ ২৩টির অধিক ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করে।

এ সময় মাসুদ শেখ, সিদ্দিক শেখ, আওয়াল শেখ বাদির স্বামীকে মারধর করে। ভাংচুর ও লুটপাটে অংশগ্রহণকারীরা ওই সব বাড়ি থেকে প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার, নগদ ২০ লাখ টাকা, আনুমানিক ৩০ লাখ টাকার গবাদিপশু, ১০ লাখ টাকার ফসলাদি এবং ৩৫ লাখ টাকার মালামাল লুট করে বলে বাদি এজাহারে উল্লেখ করেন।

এ ঘটনায় বাড়িঘর ভাংচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের শাহীন মাতব্বরের স্ত্রী মালা চৌধুরী বাদি হয়ে সোমবার এজাহারনামীয় ৬৯ জনসহ অজ্ঞাত ৩০০/৩৫০ জনকে আসামী করে বোয়ালমারী থানায় মামলা করেন। মামলা নং ১৫। বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।

খাদিজা আক্তার নামে এক গৃহবধূ জানান, পরমেশ্বরদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. মাসুদ শেখ ঢাকায় অবস্থান করেন। তিনি রাজনৈতিক উচ্চাভিলাষে এলাকায় তার প্রতিপক্ষের লোকেদের উপর নানান অজুহাতে প্রায়শই আক্রমণ, ভয়ভীতি প্রদর্শন এবং লুটপাট করে থাকেন।

তিনি আরো জানান,মাসুদ ঘটনার দিন ফোন করে পার্শ্ববর্তী সালথা উপজেলার খাড়দিয়া গ্রাম থেকে লাঠিয়াল বাহিনী এনে আমাদের বাড়িঘর লুটপাট এবং ভাংচুর করিয়েছেন।

উল্লেখ্য, গত ২৩ জুলাই উপজেলার পরমেশ্বরী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের কোপে পরমেশ্বরী গ্রামের ফকির পাড়ার আ. রাজ্জাক ফকিরের ছেলে শহীদ ফকির (৪৭) নামের এক কৃষক নিহত হন।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, মামলায় অভিযুক্ত বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা