সারাদেশ

দিনাজপুরে করোনায় ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে করোনায় চারজনের এবং উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩১ জনে। শনাক্তের হার ১৭ দশমিক ৭৫ শতাংশ।

সোমবার (২৬ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস।

সিভিল সার্জন বলেন, দিনাজপুরে গত একদিনে ৫৮০ জনের নমুনা পরীক্ষা করে ১০৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৪২ জন আক্রান্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৭৫ শতাংশ।

এ ছাড়া বিরলে ১২, নবাবগঞ্জে ২, পার্বতীপুরে ৩১, বিরামপুরে ১, বীরগঞ্জে ২, ফুলবাড়িতে ২, খানসামায় ১, চিরিরবন্দর ১, বোচাগঞ্জে ২, কাহারোলে ৪ এবং হাকিমপুরে ৩জন আক্রান্ত হয়েছে। সব মিলে এ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৯৮৮ জন।

এ সময় এই জেলায় সদর উপজেলায় দুজন, বোচাগঞ্জ ও নবাবগঞ্জ উপজেলায় করোনায় একজন করে মারা গেছেন। উপসর্গ নিয়ে মারা গেছেন দুজন। সোমবার সকাল পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩১ জনে। জেলায় এক দিনে সুস্থ হয়েছেন ২০২ জন। মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৫০৮ জন।

সিভিল সার্জন সূত্র জানিয়েছে, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনায় ২৭ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১২ জন। করোনা নিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৬৮ জন ভর্তি রয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১০৪ জন। জেলার ১৩ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় ২৪ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১২ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা