সারাদেশ

কুষ্টিয়ায় করোনায় ১২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,কুষ্টিয়া : কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১১ জন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। এদিকে নতুন ৬৬৬ জনের নমুনা পরীক্ষা করে ২২৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। হাস্পালান

সোমবার (২৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন ।

হাসপাতাল সূত্র জানায়, ২০০ শয্যার করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ১৯০ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৩৬ জন এবং ৫৪ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৩ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ২২৩ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৯৭ জন, দৌলতপুরের ২৯ জন, কুমারখালীর ৩১ জন, ভেড়ামারার ৩৩ জন, মিরপুরের ২৬ জন ও খোকসার সাতজন রয়েছেন।

এখন পর্যন্ত এ জেলায় ৮৩ হাজার ৪৩ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৭৮ হাজার ৬৯৬ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৬২৪ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১৭ জন ও হোম আইসোলেশনে আছেন ৩ হাজার ৪০৭ জন।

জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৬ জনে। নতুন ২২৩ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৪২২ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা