সারাদেশ

চট্টগ্রামে আরও ১২ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আবারো বেড়েছে চট্টগ্রামে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন। এ সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪৮ জন।

সোমবার (২৬ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। জেলা সিভিল সার্জন বলেন, চট্টগ্রামের নয়টি ল্যাবে দুই হাজার ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ৮৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ৩২৬ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরীর ৫৭ হাজার ৫৮৯ জন। আর বিভিন্ন উপজেলার ১৮ হাজার ৭৩৭ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে চারজন নগরের বাসিন্দা, আর বাকি আটজন নগরের বাইরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৮৯৭ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা