সারাদেশ

ফেসবুকে অগ্নিকাণ্ডের গুজব ছড়িয়ে আটক ৭

সিলেট প্রতিনিধি: সিলেটে সেনানিবাসে অগ্নিকাণ্ডের ভুয়া ছবি ফেসবুকে ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করায় সাতজন আটক হয়েছেন। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব রোববার (২৫ জুলাই) সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেছে।

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানায় আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ। গ্রেপ্তাররা হলেন— আলাউদ্দিন আলাল (৪৭), আশফাকুর রহমান (৩২), সোহেল আহমদ, রেজা হোসাইন (২০), আবুল কাশেম (৩৫), রাজন আহমদ (২৮) এবং মোক্তার হোসেন মান্না (২৮)।

র‌্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্যের ভিত্তিতে গুজব ছড়ানোয় সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। তারা ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫, ২৬, ২৯, ৩১, ৩৩, ৩৫ ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ঈদের পর দিন ২২ জুলাই রাতে সিলেট শহরতলীর মুরাদপুর ১৭ পদাতিক ডিভিশনের সেনানিবাসে আগুন লেগেছে বলে কয়েকজন ব্যক্তি ফেসবুকে ফাইল ফটো দিয়ে গুজব ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টি করেন। বিষয়টি নিশ্চিত হতে তদন্তে নেমে তাদের আটক করে র‌্যাব।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা